ব্রেকিং নিউজ
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে সাঁথিয়ায় শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক বিতরণ করে প্রশংসায় ভাসছেন ইউএনও রিজু তামান্না
×

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি
প্রকাশ : ৩/১/২০২৫, ৯:৪০:৪১ AM

বর্ণাঢ্য আয়োজনে পঞ্চগড়ে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দীর্ঘ ১৭ বছর পর বিপুল উৎসাহ-উদ্দীপনায় স্বেচ্ছায় রক্তদান, শোভাযাত্রা এবং আলোচনা সভার মধ্য দিয়ে পঞ্চগড়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার( ১ জানুয়ারি)দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে জেলা ছাত্রদলের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

দীর্ঘ ১৭ বছর পর বিপুল উৎসাহ-উদ্দীপনায় স্বেচ্ছায় রক্তদান, শোভাযাত্রা এবং আলোচনা সভার মধ্য দিয়ে পঞ্চগড়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার( ১ জানুয়ারি)দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে জেলা ছাত্রদলের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়। পরে মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় আলোচনা সভায় জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেকের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।


এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক তহিদুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল এবং জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহামুদার রহমান মাহাবুব। এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আগত ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এর আগে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরহাদ হোসেন আজাদ এবং জাহিরুল ইসলাম কাচ্চু। দীর্ঘ বিরতির পর ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পঞ্চগড়ে নব উদ্দীপনা সৃষ্টি করেছে। বর্ণাঢ্য আয়োজন এবং কর্মসূচির মধ্য দিয়ে দলের একতা ও দৃঢ়তা প্রকাশ পেয়েছে, যা আগামী দিনে ছাত্রদলকে আরও সংগঠিত ও শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।